০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এসএসসি’র প্রশ্নপত্র মুঠোফোনে, আ.লীগ নেতার ৬ মাসের কারাদন্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ভ্রাম্যমান আদালতের ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে তাকে এই কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচগাও গ্রামের কালু সিকদারে ছেলে।
জানা যায়, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে পেকুয়ার রাজীব নামের এক ছেলে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক বাঁশতৈল বাজারের নাজিম প্লাজায় অভিযান চালিয়ে ইয়াসিন সিকদারের মুঠোফোনটি নিয়ে চলমান পরীক্ষা পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র পান এবং তাকে আটক করেন। পরে তাকে ছয় মাসের কারাদন্ড দেন বিচারক।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(খ), (গ) থারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি’র প্রশ্নপত্র মুঠোফোনে, আ.লীগ নেতার ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত : ০৮:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২