মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন প্রার্থী। এখন মাঠে রয়েছেন ৪৭ প্রার্থী। বিনা প্রতিদ্বন্ধিতায় ঈদগাঁও ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম। প্রত্যাহারকৃত ১৩ প্রার্থীদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১১ জন। জেলায় ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন জানান, চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থীসহ মোট ৪৭ জনের প্রার্থীতা নিশ্চিত হয়েছে। প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া ১৩ জন প্রার্থী হলেন সংরক্ষিত মহিলা আসন উখিয়া-টেকনাফ থেকে নাজমা আক্তার ও তাহেরা আক্তার। সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে মুহাম্মদ ইউনুচ,৬নং ওয়ার্ডে আবদুল মাবুদ, ১নং ওয়ার্ডে আমজাদ হোসেন ছোটন, মোঃ সিরাজুল ইসলাম, নুরুল কবির, এম. ফিরোজ উদ্দিন খোকা, ৩নং ওয়ার্ডেআশিক মাহমুদ সবুজ,৭নং ওয়ার্ডে মোঃ তৈয়ব ( আপীলে বাতিল), ৪নং ওয়ার্ডে জিয়াউল করিম চৌধুরী, মিজবাহার রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সিআইবি রিপোর্টের কারো বিরুদ্ধে মামলা, আর্থিক সমস্যা না থাকায় ৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। বৈধ হওয়া ৬০ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, সাবেক পৌর মেয়র নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল এবং মঙ্গল পার্টি নেতা জগদীশ বড়ুয়া।
০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে মাঠে রয়েছে ৪৭ প্রার্থী, ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
-
শিপন পাল, কক্সবাজার - প্রকাশিত : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- 303
ট্যাগ :
জনপ্রিয়





















