০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শ্রেষ্ঠ সভাপতি হলেন সাংবাদিক আরমান

গাজীপুরের কালীগঞ্জে ফের উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডে অবস্থিত দেওয়ালেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ও শিক্ষক আব্দুর রহমান আরমান। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার।

এর আগে তিনি ২০১৫ সালে একই পৌর এলাকার ৬নং ওয়ার্ডে অবস্থিত মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি ও ২০১৭ সালে একই বিদ্যালয়ের দায়িত্ব থাকা অবস্থায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন।

আব্দুর রহমান আরমান কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি দেশের প্রাচীন পত্রিকা দৈনিক ইত্তেফাক ও জনেপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে কর্মরত। তিনি কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা গ্রামের মৃত মহর আলী ও মৃত খোশআক্তার বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

শ্রেষ্ঠ সভাপতি হলেন সাংবাদিক আরমান

প্রকাশিত : ১২:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২