ময়মনসিংহ ত্রিশালে যানজট নিরসনে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা ২৬ সেপ্টেম্বর ২০২২ইং থেকে কার্যক্রম শুরু করেছে।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় ত্রিশালে ট্রাফিক পুলিশ দিতে সক্ষম হয়েছে।
এতে ত্রিশালের সাধারণ জনগণের যানজট নির্মূল দীর্ঘ দিনের প্রত্যাশা লাঘব হবে। প্রায় ই ছুটির দিনে ঢাকা গামী যাওয়ার পথে আড়া-আড়ি ভাবে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের এরিয়ায় যানজট লেগে থাকত। এতে অনেক সাধারন জনগণের সময় নষ্ট ও ভোগান্তির শিকার হত। এখন থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। টি, আই বেলায়েত হোসেন এক প্রশ্নের জবাবে বলেন – যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করে যাব !এদিকে ত্রিশালের সাধারণ জনতা মনে করেন ট্রাফিক পুলিশ যানজট নির্মূল ও
স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করলেই আমরা খুশি ও আনন্দিত!




















