আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে মাদারীপুরের কালকিনিতে যমুনা ব্যাংক লিমিটেডের ‘ভূরঘাটা-মজিদবাড়ী` উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন,যমুনা ব্যাংকের বিভিন্ন শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





















