০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভূপর্যটক রামনাথের বাড়ি উদ্ধারে শোভাযাত্রা ও অনশন

  • রায়হান হোসেন
  • প্রকাশিত : ০৫:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • 112

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরের টাউন হল থেকে সাইকেল শোভাযাত্রায় বানিয়াচংয়ের বিদ্যাভূষণ পাড়ায় বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী রামনাথ বিশ্বাসকে স্মরণ করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সাইকেল শোভাযাত্রার আয়োজন করে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। ওই কমিটির পক্ষে পর্যটন দিবসের প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে রামনাথের বাড়িটি পুনরুদ্ধারের পর সেখানে ভ্রমণবিষয়ক বইয়ের একটি বিশেষায়িত পাঠাগার এবং বাইসাইকেল মিউজিয়াম গড়ে তোলার দাবি জানানো হয়।

দুপুরে বানিয়াচং শহীদ মিনারে বানিয়াচংয়ের সন্তান সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু প্রতীকী অনশন করেন। বাইসাইকেল শোভাযাত্রা রামনাথের বাড়ি বিদ্যাভূষণ পাড়া ঘুরে এসে বিষ্ণুর অনশন ভঙ্গ করানো হয়। পরে বানিয়াচং শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানের লোকজন অংশগ্রহণ করেন।

জানা গেছে, ভারতের কলকাতায় রয়েছে ভূপর্যটক রামনাথ বিশ্বাস সড়ক। অথচ নিজভূমে তিনি হয়ে গেছেন পরবাসী। রামনাথের স্মৃতিবিজড়িত হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বিদ্যাভূষণ পাড়ার বাড়িটির দখলদার আব্দুল ওয়াহেদ মিয়া আল-বদর পরিবারের সদস্য। নিজেও এক সময় জামায়াত-বিএনপি করতেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ওয়ার্ড কমিটির সভাপতির পদও বাগিয়েছিলেন। রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকের ওপর বিভিন্ন সময় হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ ১১ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক নিগৃহীত হয়েছেন দখলদার ওয়াহেদ ও তার ছেলেদের হাতে। রাজীব নূরের সঙ্গে নিগৃহীতদের মধ্যে ছিলেন সাংবাদিক মোশাহেদ মিয়া, তৌহিদ মিয়া ও আলমগীর রেজা। এদের ওপর হামলার মাত্র সপ্তাহখানেক আগে দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা এবং এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার হামলার শিকার হয়েছিলেন।

আওয়ামী লীগ থেকে ওয়াহেদ বহিষ্কৃত হয়েছেন। রামনাথ বিশ্বাসের বসতবাড়িটি এই দখলদারের হাত থেকে পুনরুদ্ধার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই বাড়ির প্রায় পাঁচ একর জমির সবটুকুই এখন সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ার কথা। প্রকৃতপক্ষে সরকারই এ জমির মালিক।

ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক রুমা মোদক বলেন, যারা হবিগঞ্জের মানুষ তাদের কাছে ভূপর্যটক রামনাথ বিশ্বাসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের মধ্যে যাদের তার বই পড়া হয়নি, তারাও জানি রামনাথ আমাদের গর্বের ধন। তিনি আমাদের হবিগঞ্জের তো বটেই, গোটা বাংলার গর্ব।
শতেক বছর আগে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার রামনাথ বিশ্বাস বাইসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ভূ-পর্যটনে। দেশে দেশে ভ্রমণ করেই ক্ষ্যান্ত হননি তিনি, বাঙালির ঘরকুনো অপবাদ ঘূচানো এই মানুষটি লিখেছেন ভ্রমণবিষয়ক গোটা চল্লিশেক বই।

উদার-অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রামনাথের জন্ম ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি। বানিয়াচংয়ের লোকজন এখনও তাদের গ্রামগুলোকে পাড়া বলে ডাকেন। ইউনিয়নগুলো নম্বর দিয়ে চিহ্নিত করেন। পুরো বানিয়াচং একটা গ্রাম, সেই দাবির যৌক্তিকতা ধরে রাখার জন্যই এমনটা করেন বলে আমাদের ধারণা, যে ধারণার জন্ম দিয়ে গিয়েছিলেন রামনাথ বিশ্বাস। তিনি দাবি করেছিলেন, বানিয়াচং পৃথিবীর বৃহত্তম গ্রাম।

বানিয়াচংয়ের হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন রামনাথ। এরপর তার বাবা বিরজানাথ বিশ্বাসের মৃত্যু হলে পড়াশোনার ইতি ঘটে। মা গুণময়ী দেবীরও অকাল মৃত্যু হয়েছিল। পড়াশোনা ছেড়ে দিয়ে রামনাথ হবিগঞ্জে ভান্ডার সমিতি বলে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এখানে তিনি বাইসাইকেল ও মোটর গাড়ি চালানো শিখেছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভূপর্যটক রামনাথের বাড়ি উদ্ধারে শোভাযাত্রা ও অনশন

প্রকাশিত : ০৫:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২