মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ , জনপ্রতিনিধি , প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ২৬ সেক্টেম্ব বিকালে মুক্তিযোদ্ধা ভবন, প্রেসক্লাব কার্যালয়ে আহমদ আরফিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি, সম্মানিত অতিথি ,উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন মহলসহ নানা শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা হয় ।শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীকে প্রেসক্লাব পক্ষ থেকে উপঢোকন প্রদান করা হয় । শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী , উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম,, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিদ মোঃ লিটন, ইউপি ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান জিতু, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,। গজারিয়া প্রেসক্লাব পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি, আহমদ আরাফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল, সহ-সভাপতি মোঃ মুকবুল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ প্রমুখ।





















