০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পেকুয়ায় বিশেষ অভিযানে ৮জন ভূয়া চিকিৎসক আটক

কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৮জন পল্লী চিকিৎসক আটক। মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুর ১টার সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালনা পরিচালিত হয়।উক্ত অভিযানে সহযোগিতা করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ।

উক্ত বিশেষ অভিযানে আটককৃত ভূয়া চিকিৎসক হলেন ওসমান গনি,নুরুল কবির,আব্দু রাজ্জাক,শমির কান্তি নাথ,সোহেল আহমদ, জাফর আলম,গণেশ কুমার সুশীল ও নুরুল কাদের।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন; আটককৃত ভূয়া চিকিৎসকরা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় চেম্বার বসিয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।

অপচিকিৎসার শিকার হয়ে অনেক রোগিকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিয়েছে।রোগী ও সাধারণ মানুষের সুচিকিৎসা জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে।প্রত্যেক ভূয়া চিকিৎসককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার জন্য শতর্ক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

পেকুয়ায় বিশেষ অভিযানে ৮জন ভূয়া চিকিৎসক আটক

প্রকাশিত : ০৮:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২