মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দৌড়ঝাপ ততোই বাড়ছে।
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোট প্রার্থণাসহ,ভোটারদের দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি।
সরেজমিন সুত্রে জানা যায়, মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে ডাসার উপজেলার(৩নং ওয়ার্ড)থেকে পুরুষ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট চার জন প্রার্থী।
ডাসার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার (টিউবওয়েল)
এদের মধ্যে দ্বিতীয় বারের মত সদস্য পদে নির্বাচনে লড়ছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মীর মামুন অর রশিদ(হাতি )ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম মহসিন(উট পাখি),সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন(তালা)নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা শুরু করেছেন ভোট প্রার্থনা। ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে।ভোটারদের মন আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,কাজীবাকাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার গত এক মাস আগে মৃত্যু বরনের কারনে এবার ডাসার উপজেলার(৩নংওয়ার্ডে) মোট ভোটার সংখ্যা-৬৪টি।
আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।




















