০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আনোয়ার কামালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য লোহাগাড়ার কৃতি সন্তান, আলহাজ্ব আনোয়ার কামালের বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকায় অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বটতলী স্টেশনের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার কামাল বলেন, আমার নির্বাচনী কার্যক্রমকে থমকে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে কিছু কুচক্রীমহল আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকায় সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদে যেসব তথ্যাদি আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে আমার বিরুদ্ধে থানার দালালি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দ, সিএনজি, ইটভাটা থেকে চাঁদাবাজি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীকে তটস্থ করে রাখার যে তথ্য তুলে ধরা হয়েছে এসবের কোনটির সাথে কোনকালেই আমি সম্পৃক্ত ছিলাম না। আমি ও আমার পরিবারকে আত্মীয় ও সমাজের কাছে আমার সুদৃঢ় রাজনৈতিক অবস্থানকে দূর্বল করার জন্য উক্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে দাবি করেন তিনি।

এছাড়াও বিগত ৫বছরে জেলা পরিষদ সদস্য থাকাকালীন এলাকায় যেসব উন্নয়ন করেছে সেইসব উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

আনোয়ার কামালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২