০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

আনোয়ারায় আগুনে গোয়ালঘরে পুড়ে মরল দুইটি গরু

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কৃষক আবদুল হকের গোয়াল ঘরের দু’টি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের বদরুন্নেছার বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। এসময় আগুন নেভানোর আগেই গরুগুলো দগ্ধ হয়ে মারা যায় ।

ক্ষতিগ্রস্ত আবদুল হক জানান, গরুগুলো সন্ধ্যায় খাওয়ার দিয়ে বেঁধে আসি । রাত সাড়ে আটটার দিকে বৃষ্টি শুরু হয় । এরপর হঠাৎ রাত নয়টার দিকে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও প্রতিবেশিরা। এতে দুই গরু মারা যায়। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। সবমিলে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।আবদুল হক কৃষি জমিতে চাষাবাদ করে ছেলে মেয়ে নিয়ে কোনো রকম জীবনযাপন করে আসছেন। গরুগুলো মারা ও পুড়ে যাওয়ায় নিঃস্ব হলেন তিনি।

আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত আবদুল হকের একমাত্র সম্বল ছিলো এই গরু গুলো । রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে সেগুলো মারা গেছে। এখন প্রায় তিনি নিঃস্ব হয়ে পড়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আনোয়ারায় আগুনে গোয়ালঘরে পুড়ে মরল দুইটি গরু

প্রকাশিত : ০৭:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২