রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৩ টি মামলারওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুজ্জামান বাবুকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩।
নুরুজ্জামান বাবু ঝিকরগাছা এলাকায় এক আতঙ্কের নাম ছিল।২০১৭ সালের ১৬ই ডিসেম্বর ছাত্রলীগ নেতা মিলন হোসেনকে নুরুজ্জামান ও তার সহযোগীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত মামলায় সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েজামিনে মুক্ত হয়ে পলাতক জীবন যাপন শুরু করে।
তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি ও মাদক মামলাসহ মোট ১৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।নুরুজ্জামান যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল @নজর আলীর ছেলে।
গ্রেফতারের সময় আসামীর দেহ তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব ।রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।