দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর প্রখ্যাত আলমেদ্বীন জোহাদীয়া নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত মুর্শিদে বরহক্ব আধ্যাত্বিক মহাপুরুষ হযরতুল আল্লামা শাহ্সুফি ছাইফুল্লাহ্ শাহ্ ছাহেব কেবলা হুজুর গতকাল শনিবার (১অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৬৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ছেলে,নাতি-নাতনীসহ হাজার হাজার মুরিদ ও বক্তবৃন্দ গুণগ্রাহী রেখে যান। ঐদিন রাত ৯টায় জোহাদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে খানকাহ শরীফের অভ্যান্তরে হুজুরের লাশ দাফন করা হয়।
শোক প্রকাশঃ-চট্রগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু,পটিয়া পৌর মেয়র আলহাজ্ব আয়ুব বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ গভীর শোক প্রকাশ করেন।





















