০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক সজলু’র উপর সন্ত্রাসী হামলা

দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার বার্তা বিভাগ ইনচার্জ সাংবাদিক এম. সজলু’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ শহরের সদর আধুনিক হাসপাতাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ত্রাস সৃষ্টি করে ক্যামেরা ছিনতাই, মোবাইল ভাংচুর ও অর্থকড়ি লুটপাট করে। হামলায় আহত সাংবাদিক এম. সজলুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান- উল্লেখিত সময়ে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দৈনিক হবিগঞ্জের বাণী কার্যালয়ে যাচ্ছিলেন সাংবাদিক এম. সজলু। তিনি সদর আধুনিক হাসপাতাল এলাকায় পৌছামাত্র একাধিক মোটর সাইকেল আরোহী ৪/৫ জনের একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিক সজলুকে এলোপাতারি আঘাত করে তার হাতে থাকা ক্যামেরা ছিনতাই, মোবাইল ভাংচুর ও অর্থকড়ি লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিক সজলুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সাংবাদিক সজলু’র উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত : ০৯:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২