০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। রোববার (২ অক্টোবর) নগরীর জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময় কোনো গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের যেকোনো ধরণের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান সিএমপি কমিশনার।

এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত।

ট্যাগ :
জনপ্রিয়

পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

প্রকাশিত : ১১:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২