০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে ৪ ডাকাত আটক ও অস্ত্র উদ্ধার : পুলিশ সুপার

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রও লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এর আগে গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাণীরহাট এলাকায় একটি ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য, দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেন সদর মডেল থানার উপপরিদর্শক মো. কাওসার উজ্জামান সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে (মাষ্টার মাইন্ড) আজাদ ওরফে চশমা আজাদ (৫৮) অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলো- রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলম হোসেন ওরফে খোরশেদ ডাকাত (৪৩), সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে মো. টুটুল (৩২) এবং চরমন্ডল গ্রামের ওমর ফারুকের ছেলে মিয়াদ হোসেন রাব্বি (২০)।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- লোহার তৈরি ২টি কোরাবারি, ১টি ছেনি, ১টি সেলাই রেঞ্জ, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল।
পুলিশ সুপার জানান, গত রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল রাণীরহাট এলাকার আবদুল কাদের পাটওয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মিয়াদ হোসেন রাব্বিকে আটক করতে সক্ষম হয়। এরপর তার দেয়া তথ্যমতের ভিত্তিতে লুন্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ডাকাত আজাদকে গ্রেফতার করা হয়। পরে আরও ২টি স্থানে অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আলম ওরফে খোরশেদ এবং টুটুলকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৩ এ হেভিয়েটদের হারিয়ে এমপি মান্নান, সাবেক এমপি-প্রতিমন্ত্রীর জামানত বাজেয়াপ্ত

লক্ষ্মীপুরে ৪ ডাকাত আটক ও অস্ত্র উদ্ধার : পুলিশ সুপার

প্রকাশিত : ০৭:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২