‘গরবে শিশু ও সোনার দেশ – ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এর প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ এর আয়োজনে ০৩ইং অক্টোবর সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালিত ।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সকালে আলোচনা আবৃত্তি ও র্যালী অনুষ্ঠিত হয়েছে । দিবস উপলক্ষে সকাল ১১ টায় রেলিতির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । এর পূর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ এর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান । আবৃত্তিকার আমজাদ দোলনের সঞ্চালনায় এছাড়াও শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল নূর অংকন ও সিদ্ধাতুল মুনতাহা এবং আবৃত্তি করেন শাওলিন, শাকিন ও অপূর্বা । এ সময় ব্র্যাক কারিতাসের শিশু সুরক্ষা এনজিওর প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন ।





















