মাদারীপুরের রাজৈরে ডিবি পরিচয়ে দিনদুপুরে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালকসহ ৪ ছিনতাইকারীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়াস শেখ (৪০) ও তার শাশুরী মিনারা বেগম (৫০) টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে একই উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে ভ্যানগাড়ি যোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌছালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে ।
পুলিশ, হাসপাতাল ও ভুক্তভোগি গিয়াস শেখ (৪০) এবং তার শাশুরী মিনারা বেগম (৫০) জানায়, মঙ্গলবার (৪-১০-২২) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের গিয়াস শেখ (৪০) ও তার শাশুরী মিনারা বেগম (৫০) উপজেলার টেকেরহাট বন্দর উত্তরা ব্যাংক শাখা থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে একই উপজেলার গ্রামের বাড়ি নারায়নপুর ভ্যানগাড়ি যোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌছালে ডিবি পরিচয়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকার দিয়ে গতিরোধ করে এবং তোদের কাছে ইয়াবা /গাজা আছে এই কথা বলে ভ্যানযাত্রীদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা । এসময় ছিনতাইয়ের শিকার ওই ভ্যান যাত্রীরা ও শাশুরী মিনারা বেগম আতœচিৎকার করতে থাকে ।
এ আতœচিৎকার শুনে এলাকাবাসি এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী মাইক্রোবাসটিকে একই উপজেলার কদমবাড়ি বাজারে গিয়ে আটক করতে সক্ষম হয় । পরে চালকসহ ৪ ছিনতাইকারীদের আটক করে গনধোলাই দেয় স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটিকে ভাংচুর করে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয় । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গনপিটুনিতে আহত ৪ ছিনতাইকারী ও ছিনতাইকারীদের নির্যাতনের শিকার আহত গিয়াস শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
প্রাইভেটকার আটককারী কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানায়, মোবাইলে খবর পেয়ে ওই প্রাইভেটকারটি কদমবাড়ি বাজারে আসলে থামানোর জন্য সিগন্যাল দেই । এসময় সিগন্যাল না মেনে গাড়িটি দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করে । এই মুহুর্তে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হই ।
উত্তরা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মোঃ রাসেদুল হাসান জানান, গ্রাহকদের পুলিশ পাহারায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলা আছে কিন্তু সে ক্ষেত্রে যদি কেউ তার ইচ্ছামত টাকা নিয়ে চলে যায় । সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই ।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানায়, তদšত করে ছিনতাইকারী চক্রের পুরো গ্যাংটিকে ধরার চেষ্টা করবো ।
প্রসঙ্গত, ইতোপূর্বে টেকেরহাটস্থ ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, উত্তরা ব্যাংক থেকে উত্তোলিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন গ্রাহক এমনি ভাবেই ছিনতাইকারীদের কবলে পড়ে বড় অংকের টাকা খুইয়েছেন ।





















