০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

৭০’র মুসলিম লীগের বংশধররা এখনো এদেশে রয়ে গেছে

  • শিপন পাল:
  • প্রকাশিত : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • 107

দুর্গাপূজার সময় সারা বাংলাদেশে একটি পক্ষ যেভোবে সংঘাত সৃষ্টি করে আসছে। গত বৎসরও একইভাবে আমরা দেখেছি সারাদেশে সংঘাত ছড়িয়ে দেয়া হয়েছে। সেইসব অপশক্তি বাংলাদেশের আনাচে-কানাচে এখনো রয়ে গেছে। যারা বাংলাদেশে ৭০ সনে মুসলিম লীগ করতো তাদের বংশধররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা বার বার স্বাধীন বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার উপর বার বার আঘাত করছে। সেইসব অপশক্তির কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকতের বিজয়ার মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথি নওফেল আরও বলেন, আরও কোন হিন্দুকে এদেশে ছেড়ে চলে যেতে দেয়া হবে না। যারা চলে গেছে তাদেরকে এদেশে পূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিয়েছেন। এদেশে বসে যারা পাকিস্তানী দূষর এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের ভ্রাতৃপ্রতীম আনুগত্যশীল রাষ্ট্র পাকিস্তানের অবস্থা খুবই করুন। পাকিস্তান থেকে বাংলাদেশ উন্নত হচ্ছে এটি দেখে এদেশের পাকিস্তানী দূসরদের গাত্রদাহ হয়। তারা এদেশের ভাল হোক তা কখনো চান না। তাই তারা বার বার এদেশের শাস্তিপ্রিয় অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। এদেরকে আমাদেরই প্রতিহত করতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয় গত ১ অক্টোবর থেকে। ৪ অক্টোবর ছিল মহানবমী ও গতকাল ৫ অক্টোবর ছিল বিজয়া দশমী। বিজয়া দশমী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে সম্প্রীতির মিলন মেলা। লাখো পর্যটক ও ভক্ত এবং পুজারীদের সমাগম হয় কক্সবাজার সমুদ্র সৈকতে।

লাখো পর্যটকের সমাগমে বিজয়ার মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, র‌্যাবের সিইও খাইরুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবুল শর্মা।

এদিকে বিসর্জন অনুষ্ঠান উপলক্ষে লাখো পর্যটক ও ভক্তদের সমাগম হয়েছে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্ট। কেননা, গতকাল বিজয়া দশমী উপলক্ষে সরকারি বন্ধ। আজ বৃহস্পতিবার একদিন পর শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার মহরমের বন্ধ রয়েছে। ইতিমধ্যে অনেকে বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে একটানা ৫দিন ছুটি কাটানোর উদ্দেশ্যে কক্সবাজারে আসছেন বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্ট।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর।

উল্লেখ্য, কক্সবাজারে সদর উপজেলায় ২৮টি, ঈদগাঁও উপজেলায় ২৬টি, কক্সবাজার পৌরসভায় ২১টি, রামু উপজেলায় ৩২টি, চকরিয়া উপজেলায় (চকরিয়া পৌরসভাসহ) ৯২টি, পেকুয়া উপজেলায় ৯টি, কুতুবদিয়া উপজেলায় ৪৫টি, মহেশখালী উপজেলায় (মহেশখালী পৌরসভাসহ) ৩১টি, উখিয়া উপজেলায় (রোহিঙ্গা ক্যাম্প সহ) ১৬টি, টেকনাফ উপজেলায় ৬টি ম-পে পূজা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

৭০’র মুসলিম লীগের বংশধররা এখনো এদেশে রয়ে গেছে

প্রকাশিত : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২