মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টচার্য্য বলেন, মহানগরীতে এবার ১৬টি থানা এলাকায় ব্যক্তিগত ও ঘটপূজাসহ ২৮২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়।
পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, প্রতিমা বিসর্জনকে ঘিরে সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। দুপুর থেকে উৎসবমুখর পরিবেশে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন করছেন ভক্তরা।
পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিমা বিসর্জনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র প্রফেসর নিসার আহমেদ মনজুর, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সিএমপি বন্দর জোনের ডিসি শাকিলা সুলতানা, ডিসি ট্রাফিক মোস্তাফিজুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন আশিষ ভট্টচার্য, সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ।





















