নরসিংদীর বেলাব উপজেলা সদরে ঢুকতে সবচেয়ে ব্যস্ততম সড়কটি হলো মরজাল-পোড়াদিয়া আঞ্চলিক মহাসড়ক। কিন্তু নির্মাণের কাজের বছর না পেরুতেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তাটি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের গড়িমসির কারনে ২০২১ সালের শেষের দিকে সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।নিম্নমানের উপকরণ,কাজের অনিয়ম এবং সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের পর্যবেক্ষণের অভাবের কারনে বছর না পেরুতেই বিলিন হয়ে যাচ্ছে সরকারের মেগা প্রকল্পের এই রাস্তাটি।বিভিন্ন স্থানে খানাখন্দেভরা আর গার্ডওয়াল না থাকায় ভাঙ্গনের কারনে ঝুকিতে রয়েছে রাস্তাটি।এমনি বাস্তবতার চিত্র চোখে পড়ে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার বেলাব উপজেলা প্রতিনিধির কাছে।১ লা অক্টোবর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হয় অল্প দিনে রাস্তা ভাঙ্গার করন। সড়ক ও জনপথ বিভাগের বক্তব্য নিয়ে ৪ অক্টোবর”ভাঙ্গনের কবলে শত কোটি টাকার রাস্তা”শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয় আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায়।সংবাদ প্রকাশের পড়ই শুরু হয় ভাঙ্গন কবলিত স্থানে জোড়াতালি দিয়ে পূনঃনির্মান কাজ। ঢেকে দেওয়া হয় বালি দিয়ে।
সরেজমিনে গিয়ে সাংবাদিক মকবুল হোসেনের বাড়ির সংলগ্ন রাস্তায় শ্রমিকরা কাজ করতে দেখা গেলেও নাসির ভূঞার বাড়ি কিংবা বাঘবের নতুন বাজারের পড়ে যে বড় ভাঙ্গন এটা এখনো দৃশ্য মান। শ্রমিকদের জিজ্ঞেসা করলে তারা বলেন, আমরা শ্রমিক হিসেবে এখানে ভাঙ্গা রাস্তা মেরামত করতেছি।রাস্তার মান সম্পর্কে কিছু বলতে পারবো না।
উক্ত কাজে ঠিকাদারি করেছিলেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি।সংবাদ প্রকাশের পূর্বে মোবাইল নাম্বারটি সচল থাকলেও এখন আর মোবাইলে কল ঢুকেনা। মোবাইলটি বন্ধ করে রেখেছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুর রহমান ও কল রিসিব করে না।





















