কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া জুড়ে সবুজের সমারোহ। সেখানের সুফল প্রকল্পের বনায়ন এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। উচুঁ নিচু পাহাড় জুড়ে নজর কাটছে সারি সারি বিভিন্ন প্রজাতির গাছ। ঢেউয়ের মতো দোল খেয়ে খেলে যাচ্ছে এসব গাছের সবুজপাতা। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতিক। এ যেন সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির লাগানো গাছে দোল খাচ্ছে স্থানীয় কালারমারছড়ার বিট কর্মকর্তা আবুল কালাম আজাদের স্বপ্ন। চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওতাধীন মহেশখালীর রেঞ্জের কালারমারছড়ার বিট কর্মকর্মতা বৃক্ষপ্রেমী আবুল কালামের চোখেমুখে উৎসাহ, সাফল্য ও উদ্দীপনার ছাপ। তার শ্রমের কষ্টের ফসল হিসাবে রোপিত গাছের ডালপালা মেলে গাছ আস্তে আস্তে বড় হতে দেখে আনন্দে বুক ভরে উঠেছে স্থানীয় বৃক্ষপ্রেমীদের বিট কর্মকর্তার মন। ইতোমধ্যে বাগান পরিচর্যা কয়েক দফা শেষ করেছে এবং কাজ চলমান অবস্থায় দফায় সার-প্রয়োগ অব্যাহত রেখেছে। এখানে সব কিছু যেন সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। তাই সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, অবারিত সবুজের সমারোহ এবং মেঘ ছুঁয়ে দেখার মতো জায়গা কালারমারছড়ায়। যেখানে প্রকৃতি নিজ ঐশ্বর্যকে ঢেলে দিতে কৃপণতা করেনি। জানাগেছে, আবুল কালামের স্বপ্ন কে বাস্তবে রূপ দিয়েছে “বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘সুফল’ প্রকল্প। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় মিশ্র প্রজাতির দ্রুত বর্ধনশীল বাগান,ধীর বর্ধনশীল বাগান সহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করা হয়েছে। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এই বনায়ন করা হয়েছে। ইতিমধ্যে সুফল প্রকল্পের লাগানো বাগানের সাইনবোর্ড ও স্থাপন করা হয়েছে। কালারমারছড়ার বিট কর্মকর্তা আবুল কালাম বলেন, গাছ না থাকলে পাহাড় থাকবে না, ধ্বংস হবে প্রকৃতি, জৈববৈচিত্র্য। তাই গাছ লাগাতে হবে। পাহাড়, প্রকৃতি বাঁচাতে গাছই সমাধান। অর্থাৎ গাছ থাকলে পাহাড় থাকবে, বাঁচবে প্রকৃতি । তিনি আরও বলেন, তিনি গাছ কাটা ও পাহাড় কাটা বন্ধ করে ভাল পরিবেশ চাইতেন, যেখানে পাহাড় থাকবে, সবুজ থাকবে চারপাশ। পশুপাখির নিরাপদ আবাস হবে। তাদের কলকাকলিতে ভরে উঠবে প্রকৃতি । এখন তাই হচ্ছে। তিনি বলেন সবুজের রাজত্ব শুধু চাকরি বা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে গড়ে তোলেননি, বৃক্ষের প্রতি রয়েছে তার টান ও ভালোবাসার এক সবুজ গল্প। আর চাকরি আগে শৈশব থেকেই সবুজের প্রতি দুর্বলতা। সরকারী কর্মচারিদের নিয়মিত বদলিতে হয়তো কোন একদিন চলে ও যেতে পারি তবে আমার সফল বনায়নের স্মৃতিটুক ু থেকে যাবে এই পাহাড়ী জনপদের মানুষের অন্তরে।





















