০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১ প্রার্থী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল শুক্কুরের কাছে এ মনোনয়ন জমা দেন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল শুক্কুর জানান, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি জানান, মনোনয়ন পত্র দাখিলকালিন সময়ে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ৫ জনের অধিক কাউকে রিটার্নিং অফিসারের কক্ষে প্রবেশ করতে না দেওয়ায় অত্যন্ত মনোরম পরিবেশে সংশ্লিষ্টরা মনোনয়ন পত্র গ্রহন করার সুযোগ পেয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী, মোহাম্মদ আলী, ও মাহবুব আলম তাঁরা তাদের স্ব স্ব মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন।

এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আবদুল হালিম সহ ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।

কর্ণফুলী মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আক্তার নয়ন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা ভূইয়া নিশি, ডা. ফারহানা মমতাজ, দক্ষিণ জেলা জাতীয় মহিলা পাটির সদস্য সচিব মুন্নী বেগম, রানু আকতারসহ ৫ জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আলী, ভাইস চেয়ারম্যান পদে, মহিউদ্দিন মুরাদ ও আব্দুল হালিম জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দেন।

অন্যরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে আওয়ামী প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরীর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগষ্ট প্রথম নির্বাচনের পর কর্ণফুলীতে এটি ২য় তম ভোট।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১৭৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪০ টি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড়উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১ প্রার্থী

প্রকাশিত : ০৭:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২