নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই প্রতিপাদ্র কে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় ত্রিশাল উপজেলা রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মাহ্ মুদুল হাসান ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রৌসন সুম্যেল ও উপজেলার সকল চেয়ারম্যানগন উপজেলার সকল ইউনিয়নের সচিবগন ও সাংবাদিকগন সহ ত্রিশাল উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















