০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে অবৈধভাবে ভারত যাবার সময় ৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত যাবার সময় ৩০ রোহিঙ্গাকে  আটক করা হয়েছে। বৃহষ্পতিবার বিকালে তাদের বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফুর রহমান। তিনি জানান, আটক ৩০ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এসব রোহিঙ্গা। প্রথমে বিজিবি তাদের আটক করে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদেরকে আবার কক্সবাজার ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।
পুলিশ জানায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫টি পরিবার অবৈধ ভাবে ভারত যাবার চেষ্টা করে। এর মধ্যে ৬ জন পুরুষ ৮ জন নারী এবং বাকি ১৬ জনই শিশু। তারা বুধবার সড়ক পথে বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে কুমিল্লা আসে। বৃহষ্পতিবার তারা বুড়িচংয়ের বাকশীমুল ইউনিয়ন এর সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনী ধরে প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছে।
ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে অবৈধভাবে ভারত যাবার সময় ৩০ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২