ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার বিকালে শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে শুরু হল পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে ৯ দিনব্যাপী ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২২ । ইসলামী বইমেলাটি ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ।
মেলাটির উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা জেলার সভাপতি মুফতী মাহবুল্লাহ । এসময় উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, তালতলা মাদ্রাসার বাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ, জামিয়া শেখ আব্দুল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মাহবুব উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন । এছাড়াও এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে মুফতি শরিফুর রহমান, অলিউল ইসলাম মানাজির আহসান খান তাফসীর, সিরাত কেন্দ্রের পরিচালক মুফতি আমির ইবনে আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন ওয়ালিউল ইসলাম ।





















