ময়মনসিংহ ত্রিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে হিজড়া জনগোষ্ঠীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ অক্টোবর বেলায় ১২ ঘটিকায় ত্রিশাল পৌরসভা হলরুমে কক্ষে ত্রিশাল হেল্পলাইন এর আয়োজনে ত্রিশাল হেল্পলাইনের সভাপতি খাইরুল ইসলাম সভাপতিত্বে হেল্পলাইনের সাধারণ সম্পাদক এম.এ.এ মানিক সঞ্চালনায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ আলোকপথের হিজড়া সমাজকল্যাণ সংস্থা সভাপতি আসমা শিকদার, সাধারণ সম্পাদক মিতিলা সরকার সহ হেল্পলাইনের সদস্য ও বিভিন্ন অঞ্চলে হিজড়া জনগোষ্ঠীবৃন্দ প্রমুখ।
হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আলহাজ্ব মেয়র এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন- উপজেলার সকল হিজরা জনগোষ্ঠীর সদস্যের ডাটাবেইজ তৈরি করে সকলকে বাসস্থান ও কর্মসংস্থান সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন





















