০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় ছরিকাঘাতে কিশোর খুন

মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় ছুরিকাঘাতে সারওয়ার রহমান শান্ত ওরফে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। গত বুধবার রাত ৯ টার দিকে শহরের নতুন বাজার ত্রিমোহনী দুর্গাপুজার প্রতিমা বিসর্জন ঘাটের অদূরে প্রতিমা বিসর্জন চলার সময় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত রহমান মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির দ্বিতীয় পুত্র। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শান্ত তার বন্ধুদের সাথে দুর্গোৎসবের আনন্দ-ফুর্তিতে যোগদিতে বুধবার বিকালে আয়মান নদীতে প্রতিমা বির্জন ঘাট এলাকায় যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ছরিকাঘাত করলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পিতা পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, চোখ উঠা রোগ হওয়ায় শান্ত সারাদিন বাসাতেই ছিল। বিকালে তার বন্ধুদের অনুরোধে সে বাসা থেকে বের হয়ে প্রতিমা বিসর্জন দেখতে যায়। পরে রাতে খবর পাই তাকে হত্যা করা হয়েছে। যে বন্ধুদের সাথে গিয়েছিল তাদের নাম বলতে পারেননি তিনি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটন করে দায়ীদের গ্রেপ্তার করতে মুক্তাগাছা থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে উল্লেখ করে ওসি আরো বলেন, রহস্য উদ্ঘাটনে শান্ত যাদের সাথে চলাচল করতো তেমন আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। দ্রুতই রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় ছরিকাঘাতে কিশোর খুন

প্রকাশিত : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২