০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা হল রুমে বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জানান, “কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।
জন্ম একবার, নিবন্ধনও একবার, নিবন্ধন হলে  নাগরিকেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশন,  বিবাহ, পাসপোর্টসহ ১৮ টি সুবিধা ভোগ করতে পারবেন।
মৃত্যু নিবন্ধনে উত্তরাধিকার সম্পত্তি সুবিধা,  পেনশন প্রাপ্তিসহ চারটি সুবিধা পাবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন ইমাম বাবু প্রমুখ।

Attachments area
ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২