চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাপাচারকারী এক যুবককে আটক করেছে পুলিশ।
চন্দনাইশ থানার এসআই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ উত্তর গাছবাড়ীয়া সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তায় অভিযান চালিয়ে শ্যামলী বাসের ভিতর এক যুবক যাত্রী বিশেষ কায়দায় ব্যাগের ভিতরে করে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে সেই যুবককে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, মোহাম্মদ নুরুল আলম (৩৫) পিতা মৃত মোহাম্মদ ইমাম শরীফ, মাতা মোছাম্মৎ সুফিয়া বেগম, গ্রাম সুখছড়ি (হাছিরপাড়া) ০৮নং ওয়ার্ড, আমিরাবাদ ইউপি, থানা লোহাগাড়া, জেলা চট্টগ্রাম।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত ওসি মো. আনোয়ার হোসেন জানান, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ কর হয়েছে।





















