০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রংপুর সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী মোস্তফা: জিএম কাদের

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম মেম্বার ও রসিকের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সারদীয় দূর্গাপূজা উপলক্ষ‍্যে রংপুর সফরে এসে জাতীয় পার্টির চেয়ারম‍্যান গোলাম মোহাম্মদ কাদের দলের সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে বিপুল সংখ‍্যক নেতাকর্মীর উপস্থিতিতে মেয়র প্রার্থী হিসেবে মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষনা করেন। জাতীয় পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে যোগ‍্য নেতৃত্ব হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করার জন‍্য রংপুরবাসীর প্রতি আহবান জানান জাপা চেয়ারম‍্যান। রংপুর সিটি কর্পোরেশনভুক্ত অত্র এলাকার উন্নয়নে বর্তমান মেয়রের অবদান উল্লেখ করে জিএম কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার কোন বিকল্প নেই।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুর সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী মোস্তফা: জিএম কাদের

প্রকাশিত : ০৭:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২