মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম শ্রীমৎ ধীরেন্দ্র নাথ হালদার প্রতিষ্ঠিত শ্রীমাতা বীনা রানী হালদার পাঠাগার নামক একটি প্রতিষ্ঠানের ‘আত্মকাহিনি নামক’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সেবামূলক প্রতিষ্ঠানের আত্মকাহিনি নামক বইয়ের মোড়ক উম্মোচন করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন। ৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির হল রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর প্রশাসক বীর মুক্তি আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি দুলাল। সমাপনী পর্বে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীমাতা বানী রানী হালদার পাঠাগারের পরিচালক শ্রীমান প্রবীন হালদার ও পরিচালক এডভোকেট প্রকাশ চন্দ্র হালদার।এ সময় শ্রীমাতা বানী রানী হালদার পাঠাগারের দুলাল ঢালীকে সভাপতি ও এডভোকেট প্রকাশ চন্দ্র হালদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
ডাসারে বইয়ের মোড়ক উম্মোচন
-
বি.এম.হানিফ.কালকিনি - প্রকাশিত : ০৯:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- 78
ট্যাগ :
জনপ্রিয়




















