০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কক্সবাজারে আইস ও ইয়াবার বড় চালান আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবার বড় দুটি চালান আটক করেছে বিজিবি। এ সময় ৮০ হাজার পিস ইয়াবা ও ২ কেজি ১২০ গ্রাম আইস জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি টাকা।

শনিবার এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বিওপির বিজিবি সদস্যরা বিআরএম ১৫ থেকে অনুমানিক ২০০ গজ উত্তরে সাড়ে চার কিলোমিটার এলাকা দিয়ে দুই ব্যক্তিকে নাফ নদ পার হয়ে আসতে দেখেন। তাদের চ্যালেঞ্জ করলে একটি বস্তা ফেলে মিয়ানমারে পালিয়ে যায় পাচারকারীরা। ওই বস্তায় আইস ও ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

একই দিন ভোরে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বিজিবি একটি ইজিবাইককে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। কিছুদূর গিয়ে চালক লাফ দিয়ে নেমে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

কক্সবাজারে আইস ও ইয়াবার বড় চালান আটক

প্রকাশিত : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২