১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে ট্যুরিস্ট পুলিশ প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান পরিদর্শন ভবনের রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, গোপালগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

প্রসঙ্গত, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে গত ১০ অক্টোবর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি দিয়েছেন সরকার। একইসঙ্গে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলের  ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২ 

বঙ্গবন্ধুর সমাধিতে ট্যুরিস্ট পুলিশ প্রধানের শ্রদ্ধা

প্রকাশিত : ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২