০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন 

মাটিরাঙ্গায় করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোম্পানির কোভিড-১৯ টিকা দান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১১ অক্টোবর, সকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মন্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্টন ত্রিপুরা, মেডিকেল অফিসার ডা: ইমতিয়াজ চৌধুরি  উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবেন। এ কার্যক্রমে অতীতের মতো মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.খায়রুল আলম জানান, উপজেলার ২০টি কেন্দ্রে ৫ – ১১ বছর বয়সী শিশুদের তিন হাজার ডোজ টিকা দেওয়া হবে।  এছাড়াও পর্যায়ক্রমে সব শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম চলবে।
পথশিশু ও বিদ্যালয়ে যায় না এমন শিশুদেরও করোনা টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে শিক্ষার্থীদের টিকা দেয়ার পর পথশিশু বা এমন শিশুদের টিকার আওতায় আনা হবে।
ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন 

প্রকাশিত : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২