১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডেমরায় যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

  • রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে জুবায়ের আহমেদ (২২) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটানো রক্তাক্ত জখম করেছে কতিপয় দুবৃর্ত্তরা।

সোমবার দিনগত রাতে পশ্চিম বক্সনগর ভুক্তভোগীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুবৃর্ত্তরা লোহার রড ও লাঠি দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্নস্থানে ছিলা ও রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরী বিভাগে জুবায়েরের ফাঁটা ও থেতলে যাওয়া মাথায় ৫ টি সেলাইসহ চিকিৎসা দেওয়া হয়েছে। জুবায়ের একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগীর দুলাভাই মো. নুরুজ্জামান শাওন সোমবার রাতেই অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় লিখিত অভিযোগের মাধ্যমে মামলার আবেদন করেন। অভিযুক্তরা হলো— স্থানীয় মো. পিন্টু (৩৮), আলম মিস্ত্রী’র ছেলে মো. মুন্না (২৫), মো. জয়নালের ছেলে মো. রাসেল শেখ (২৫), মো. মিজান (২৬) ও আলামিন (২৬)।

অভিযোগকারী শাওন বলেন, কাজ থেকে বাসায় ফিড়ে জুবায়ের বাসা থেকে নিচে নামতেই অভিযুক্তরা তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে আলামিন কয়েকদিন আগে যাত্রাবাড়ী থানায় ৩০০ বোতল ফেনসিডিলসহ চালক আটকের মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে আছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেমরায় যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

প্রকাশিত : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২