০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ভুয়া ডিবি  গ্রেফতার 

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৫:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 101

গত ১০ অক্টোবর ২২ ইং র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারে, ভুয়া ডিবি পরিচয় প্রদানকারীর একটি চক্র রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তিও পথচারীদের ডিবি পরিচয় প্রদান করে তাদেরকে মিথ্যা মামলা ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে টাকা ডাকাতি করারউদ্দেশ্যে রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ১০ অক্টোবর ২০২২ ইং রাতে র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ীথানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী চক্রের  অন্যতম মূলহোতা মোঃ সবুজ খাঁন (৪৬) মোঃ মিন্টু পাটোয়ারী (৪০) মোঃ রসেল মোল্লা (৪৫)মোঃ ইকবাল মিয়া (৩৯)মোঃমনিরুল ইসলাম (৪০)মোঃ খোকন মিয়া (৪৫)দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ০৩ টি ভুয়া ডিবিপুলিশের জ্যাকেট, ০২ টি ওয়াকিটকি সেট,০১ টি হাতকড়া, ০১ টি খেলনা পিস্তল, ০১টি হ্যান্ড ফ্লাশ লাইট,০১টি পুলিশ মনোগ্রামসম্বলিত স্টিকার, ০৭ টি মোবাইল ফোন ও নগদ-১০৯৫০/-টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়েরাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্থান, মতিঝিল, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক হতে মোটা অংকের টাকাউত্তোলনকারী ব্যক্তি ও বিভিন্ন প্রয়োজনে টাকা নিয়ে চলাচলকারী ব্যক্তিদের টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করেআসছিল। তারা তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেগ ডিবি পুলিশ সেজে গত ১০ অক্টোবর ২২ ইং যাত্রাবাড়ী এলাকার ব্যাংক হতেমোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টাকা ডাকাতি করতে এসে র‍্যাব হাতে গ্রেফতার হয়।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, গ্রেফতারকৃত সবুজ উক্ত ভুয়া ডিবি পুলিশ চক্রের মূলহোতা। তারা মূলত ব্যাংক হতে টাকাউত্তোলনকারী ও টাকা বহনকারী ব্যক্তিদের টার্গেট করত। এই কাজের জন্য গ্রেফতারকৃত রাসেল ব্যাংক ও জনবহুল এলাকায়অবস্থান করে ভিকটিম নির্দিষ্ট করে ভিকটিমকে অনুসরন করত এবং ভিকটিমের বর্ণনা ও অবস্থান সম্পর্কে তাদের সমন্বয়কমিন্টুকে জানায়। মিন্টু পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ও তার অন্যান্য সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট সদৃশ্য পোষাক পড়াঅবস্থায়, হাতে ওয়াকিটকি সেট ও হ্যান্ডকাপ নিয়ে ভাড়াকৃত মাইক্রোবাসযোগে ভিকটিমের নিকট উপস্থিত হয়ে নিজেদের ডিবিপুলিশের বিভিন্ন কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। ভিকটিম কিছু বুঝে উঠার আগেই তাকে মাদক কারবারি বা মামলার আসামীসহবিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের সাথে থাকা মাইক্রোবাসে উঠিয়ে মারধর করত এবং দ্রুত উক্ত স্থান ত্যাগ করে অন্য স্থানে চলেযেত। পরবর্তীতে ভিকটিমের কাছে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ মূল্যবান সকল জিনিসপত্র নিয়ে ভিকটিম’কেসুবিধাজনক স্থানে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যেত।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ভুয়া ডিবি  গ্রেফতার 

প্রকাশিত : ০৫:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২