পটুয়াখালীতে এক ঘণ্টার জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসারের প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কিশোরী তাহসিন তাহা।
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর খানের কাছে তার দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে ‘গালর্স টেক ওভার’ নামক এ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
কন্যা শিশুদের সাহস, শক্তি ও প্রেরণা জোগাতেই প্রতি বছর এই আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজকরা।
তাহসিন তাহা পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, এনসিটিএফের জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন ও ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





















