০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ রোপণ

কুমিল্লার বরুড়া উপজেলায় বজ্রপাত থেকে রক্ষায় নিজ এলাকায় পাঁচ হাজার তালের বীজ রোপণের উদ্যোগ নিয়েছেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান। ইউনিয়নের প্রতিটি সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের ফলদ ও ঔষধি গাছ রোপণের কাজও শুরু করেছেন তিনি।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের খটকপুর থেকে এগারগ্রাম পর্যন্ত বেশ কয়েকটি সড়কের পাশে প্রায় তিন হাজার তালবীজ রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারওয়ার ভূঁইয়াসহ এলাকার শতাধিক মানুষ।

আগামী দুই-তিন দিনের মধ্যে বাকি দুই হাজার তালবীজ রোপণ করা হবেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান। তিনি বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে বেশি মারা যাচ্ছেন কৃষকরা। এছাড়া সম্প্রতি দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও বেড়েছে। ’

‘পাশাপাশি গাছ কেটে বাড়ি-ঘর নির্মাণের কারণে কৃষকদের বন্ধু হিসেবে পরিচিত বাবুই পাখির বাসস্থান নষ্ট হচ্ছে। বাবুই পাখি তালগাছে বাসা নির্মাণ করে ও ফসলি ক্ষেতের ক্ষতিকর পোকা খেয়ে কৃষকের উপকার করে’, বলেন তিনি।

মূলত তালগাছ কমে যাওয়ার কারণে এমন বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ ও প্রকৃতি। তাই কৃষক ও বাবুই পাখি বাঁচাতে পাঁচ হাজার তালের বীজ রোপণ করার উদ্যোগ নিয়েছেন বলে জানান খলিলুর রহমান।

মঙ্গলবার দুপুরে খটকপুর গ্রামে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার বৃদ্ধ থেকে শিশু সবাই নিম, অর্জুন, হরীতকী, বয়রা, জাম, সুপারিসহ বিভিন্ন প্রকার গাছ সড়কের পাশে গাছ রোপণ করছেন। আবার কেউ কেউ তালের বীজ নিয়ে মাটিতে গর্ত করে রোপণ করতে ব্যস্ত। তালের বীজ ও গাছের চারা রোপণের সময় গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, তালগাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে আরো বেশি বেশি তালের বীজ রোপণ করতে হবে। জনপ্রতিনিধিরা এমন কাজে এগিয়ে এলে সাধারণ মানুষ বৃক্ষরোপণে উৎসাহী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি চেয়ারম্যান খলিল সাহেবের এমন উদ্যোগে মুগ্ধ হয়েছি। প্রত্যাশা থাকবে অন্যান্য জনপ্রতিনিধিরাও এমন কাজে এগিয়ে আসবেন। তাহলেই সব শ্রেণি-পেশার মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবেন। ’

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ রোপণ

প্রকাশিত : ০৮:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২