কুমিল্লায় বুড়িচং ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা ও সদর হসপিটাল বুড়িচং টু রাজাপুর রাস্তা দুইটি সংস্কার করেছে ঐ গ্রামের পূর্ব পাড়া যুব সমাজ।বুড়িচং পূর্ব পাড়া যুব সমাজের উদ্দ্যেগে জাতীয় পার্টির ছাত্র সমাজের সাবেক সভাপতি প্রবাসী মোঃ জামির হোসেন,আব্দুল সাত্তার,জামাল হোসেন ডালিম,আবু কালাম,ডাঃ গোলাম রাব্বানী, আরিফুল ইসলাম ঠিকাদারের নেতৃত্বে তাদের নিজস্ব অর্থায়নের মাধ্যমে মারাত্মক দুর্দশা ভয়াবহ গর্তজনিত জরাজীর্ণ চলাচলের অনুপযোগী রাস্তা দুইটি সাময়িক মেরামত করেন।এই রাস্তায় হাজার হাজার মানুষের চলাচল এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের আসা-যাওয়ায় নানাবিধ এক্সিডেন্টের ভয়াবহ ঘটনা ইতিমধ্যে হয়েছে।রাস্তা সংস্কার কাজে তাদের সাথে অংশগ্রহণ করেন জামাল হোসেন, মুকোল মিয়া,দুলাল হোসেন কন্ট্রাক্টর,ফারুক হোসেন,আনোয়ার হোসেন,ফল শাহিন,শামীম হোসেন(সাংবদিক),লিটন ,হেলাল মিয়া, রাজিব,পারভেজ,রনি,শাহরিয়ার,এজা দুল, এরশাদ মিয়া, লিটন সহ প্রমুখ।
ছাত্র, শ্রমিক,কৃষক,সাংবাদিক, প্রভাষক ও বিভিন্ন চাকুরিজীবীদের সমন্বয়ের মাধ্যমে তারা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে।দৈনন্দিন চলাচলরত পথযাত্রী ও পূর্বপাড়া সমাজের স্হানীয় জন সাধারণ বলেন এই রাস্তা দুইটি দ্রুত পূর্ণ সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে দিতে সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান ও উপজেলা পরিষদের নিকট বিনীত আরজ করেন।




















