সাতকানিয়া সাতকানিয়া উপজেলার পরিষদ সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী হয়েছেন কেওঁচিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মনির আহমদ।
১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ১০ অক্টোবর বিকেলে সাতকানিয়ার রোড ভিউ রেস্টুরেন্টে সাতকানিয়া জনপ্রতিনিধিদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহা: জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব চৌধুরী, কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক নাসির উদ্দিন মিন্টু উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক হারেজ মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার, এছাড়াও পৌর যুবলীগ নেতা আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম খোকা,যুবলীগ নেতা নাজিমুদ্দিন জুয়েল, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ সদস্য নাসির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় সদস্য পদপ্রার্থী মনির আহমদ বলেন, আমি কেওঁচিয়া ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম বিগত সময়ে পাঁচ বছর দায়িত্ব পালন করে আমি জনগণের বিপুল ভালোবাসা অর্জন করেছি।দায়িত্বের কোন সময় অবহেলা করিনি, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গুণগতমানের কাজ আদায় করে উন্নয়ন করব,নারী,শিশু,বৃদ্ধদের জন্য কাজ করতে চাই,শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করতে চাই, কোন আঞ্চলিকতা বা স্বজনপ্রীতি দেখাবো না, ১৭ তারিখ আমার প্রতীক তালা মার্কায় সুনিশ্চিত রায় প্রদান করবেন এমনটাই প্রত্যাশা।




















