পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে,পরিচ্ছন্নতার বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে বাংলাদেশের তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে গত ৯ অক্টোবর বিডি ক্লিন পরিবারের তিন সদস্য যাত্রা শুরু করে,তাদের শেষ গন্তব্যস্থল টেকনাফ জিরো পয়েন্ট। রোহান,নুরানী,মেহরাব রংপুর কুড়িগ্রামের বিডি ক্লিন সদস্য, ইতিমধ্যে তারা দেশের বিভিন্ন জেলা সাইকেলিং করে, বুধবার বিকেলে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে এলে বিডি ক্লিন টঙ্গী পরিবার তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।এ সময় টঙ্গী উপস্থিত ছিলেন বিডি ক্লিন টঙ্গীর উপদেষ্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, বিডি ক্লিন পরিবারের ঢাকা বিভাগীয় সহ সমন্বয়ক ওমর ফারুক,গাজীপুর জেলার দায়িত্বশীল মোঃ রেদওয়ান হাসান আরিফ সহ বিডি ক্লিন গাজীপুর টংগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে বিডি ক্লিনের তিন সাইকেলিস্টকে সংবর্ধনা
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- 138
ট্যাগ :
জনপ্রিয়





















