বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু প্রতিকৃতি ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন , কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫৩ তম বছরে উদযাপন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন এবং পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অনীল চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক জি এম রুবেল, উপজেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি মোঃ তারু মিয়া, মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া, রাজাপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মো: আব্দুর রশিদ মেম্বার, বাকশীমূল ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক এম ফয়েজ আহন্মদ, ষোলনল ইউনিয়ন এর আহবায়ক মোঃ মাহাবুব হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসাইন,সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির হোসেন, বি আর ডি বি শ্রমিক লীগ নেতা মোঃ কবির হোসেন ও শ্রমিক লীগ নেতা মোবারক হোসেন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রমিক লীগের আয়োজনে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।





















