০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

আপিলে টিকে গেল কর্ণফুলীর তিন প্রার্থী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া তিনজনই প্রার্থীতা ফিরে পেয়েছেন।এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। এরা হলেন- ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ও রুনা আকতার।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তি সভায় উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তিতর্ক শেষে ওই তিনজনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরে দেওয়ার আদেশ দেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১০ অক্টোবর কর্ণফুলী উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে তাদের জমা দেয়া ২৫০ ভোটার তালিকা ও স্বাক্ষর জটিলতা থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আপিলে টিকে গেল কর্ণফুলীর তিন প্রার্থী

প্রকাশিত : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২