কয়েক দফা বন্যা, ভারি বর্ষন ও ঝড় হাওয়ায়সহ নানা প্রতিকুল পরিবেশের মধ্যেও লালমনিরহাটে আগাম স্বল্প মেয়াদী জাতের আমন ধান চাষ করে ঘরে তুলতে পারায় মহা খুশি প্রান্তিক চাষী ও কৃষি শ্রমিকরা। ধানের ভালো ফলন ও বাজারদর পেয়ে অনেকটা ক্ষতি পুষিয়ে ওঠবেন বলে আশাবাদি কৃষকদের।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগাম ও স্বল্প মেয়াদি পটলপাড়ি, ৭৬, স্বর্ণা, ৫১ ও হিরা জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের কষ্টে অর্জিত আমন ধান ঘরে তুলতে গৃহস্থদের পাশাপাশি গৃহনীরাও সমানতালে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছেন। এমনকি এই ধান কাটার পর একই জমিতে রবি ফসল আবাদের প্রস্তুতিও নিচ্ছেন তারা।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কাশিরাম চর এলাকার মকবুল,মজিবর রহমান,আরিফুর ইসলাম বলেন, আগাম ও স্বল্প মেয়াদি ধান চাষ করে এবং সঠিক সময়ে ঘরে তুলতে পেরে তারা মহা খুশি। তারা আরো বলেন, এ ধান চাষ করার কারণে একই জমিতে আগাম রবি ফসল আবাদের সুযোগ পাচ্ছি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মাহামুদা খাতুন বলেন, উপজেলায় এ বছর ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। কিন্তু বন্যা পরবর্তীতে সময়ে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে এই আগাম ধান চাষে পরামর্শ প্রদান করি। উপজেলায় এবছর ১ হাজার হেক্টোর জমিতে বিধান ৭১ এবং ৭৫ জাতের ধান আবাদ হয়েছে এবং বাম্পার ফলন হওয়ায় কৃষকরা মহা খুশি।
তিনি আরো বলেন, কৃষকরা এই ধান আবাদ করায় একই জমিতে ৩ ধাপে চাষাবাদ করতে পারছে।





















