দেশের ৫৭ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা দুপুর ২টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের ৫৭ জেলা পরিষদে সোমবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৬ জেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রির্পোট লিখা পর্যস্ত যেসব জেলার ফলাফল পাওয়া গেছে।
সারাদেশ থেকে আজকের বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধিদের পাঠানো খবর তুলে ধরেছেন ইমরান মাসুদ ।
চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। সোমবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
নির্বাচনের রিটার্নিং অফিসার বিজনেস বাংলাদেশ চট্টগ্রাম ব্যুরো প্রধানকে জানান , ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। যা ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।

ফরিদপুর:
ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন।
রাজশাহী:
রাজশাহী জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাশীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মীর ইকবাল। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট। মোটরসাকেল প্রতীকে লড়ছিলেন তিনি। ভোট গণনা শেষে মীর ইকবালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮৫ জন। এর মধ্যে এক হাজার ১৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ভোটকেন্দ্র ও ১৮টি কক্ষে ভোটগ্রহণ চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৮ জন এবং ৩৯ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদর উদ্দিন খান আনারস প্রতীকে ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সভাপতি গোলাম মহসিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট।
সোমবার সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কুষ্টিয়ার ৬টি উপজেলার ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএম মেশিনে ভোট দেয় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৯৪০ জন ভোটার।
রাজবাড়ী:
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছে ২৮ ভোট।
নরসিংদী:
নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইশরাত উদ্দিন আহমেদ মনির আনারস প্রতীক নিয়ে ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই জেলায় মোট ৩টি আসন বা পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নড়ছেন ১০ জন।
দিনাজপুর:
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১,১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈয়ব উদ্দিন চৌধুরী পেয়েছেন ২২৬ ভোট। সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন ৭৮ ভোট।
১৭ অক্টোবর সোমবার বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ১,১৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবর্চিত হয়েছেন।
খুলনা:
খুলনা জেলা পরিষদে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ হারুনুর রশীদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৩ ভোট। আর ডা. শেখ বাহারুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এ দিন, বিকেল ৩টা ৫৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এ ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন আনারস প্রতীকে ৪৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (চশমা) কে এম বজলুল হক খান পেয়েছেন ৪২৫ ভোট। সোমবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গাইবান্ধা:
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি (তালগাছ প্রতীক) আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আতাউর রহমান সরকার আতা (ঘোড়া প্রতীক)।
পঞ্চগড়: পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান শেখ। তিনি পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩১ ভোট।
যশোর:
যশোর জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ঘোড়া প্রতীকের সাইফুজ্জামান পিকুল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আনারস প্রতীকের মারুফ হোসেন কাজল।
নড়াইল:
নড়াইল জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। তিনি আনারস প্রতীক নিয়ে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৭৫ ভোট।
নেত্রকোণা:
নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আসমা আশরাফ।
সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আ.লীগ মনোনীত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের বিদ্রোহী প্রার্থী খলিলুল্লাহ্ ঝড়ু পেয়েছেন ৪৪৭ ভোট। ১৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। জেলার ৭টি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে ১০৫৯ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১ হাজার ৫৫ জন। বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনকে ঘিরে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।
নাটোর:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান খাঁন বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ঘোড়া প্রতীকের নুরুন্নবী মৃধা পেয়েছেন ২৪৭ ভোট।
গাজীপুর:
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মোতাহার হোসেন (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন এসএম মোকসেদ আলম (আনারস)।
জয়পুরহাট:
জয়পুরহাটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত খাজা সামছুল আলম ২৯৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৩৯১ ভোট পেয়ে পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদ সমর্থিত আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন তালগাছ প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আরেফিন আলম রঞ্জু পেয়েছেন ২৪৯ ভোট। এছাড়া বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুস সালাম পেয়েছেন ৩ ভোট।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন পেয়েছেন ২৫৭ ভোট।
নীলফামারী:
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মমতাজুল হক ৫৩৪ ভোট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ৩১৮ ভোট।
যশোর
যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ৯৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএলডিপি মনোনীত প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট। এছাড়া সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালেহ আহমেদ মিন্টু, ২ নম্বর ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী, ৩ নম্বর ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) তৌহিদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে (অভয়নগর উপজেলা) আব্দুর রউফ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ৬ নম্বর ওয়ার্ডে (সদর উপজেলা) জবেদ আলী, ৭ নম্বর ওয়ার্ডে ( মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী ও ৮ নম্বর ওয়ার্ডে (কেশবপুর উপজেলা) আজিজুল ইসলাম বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-১ এ শায়লা জেসমিন, সংরক্ষিত ওয়ার্ড ২-এ রেহেনা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড ৩-এ তাসরিন সুলতানা শোভা নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম
রাজারহাটে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড সদস্য পদে চার প্রার্থীকে হারিয়ে বৈদ্যুতিক পাখা প্রতিকে ৫২ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে মোঃ এনামুল হক নির্বাচিত হয়েছেন।রাজারহাট উপজেলার ৫নং ওয়ার্ডের চুরানব্বইটি ভোটের মধ্যে তিরানব্বইজন ভোটাধিকার প্রয়োগ করেন। নিকটতম প্রার্থী সামাদ ধ্বনি টিউবওয়েল মার্কায় ৩৬ ভোট, আশিষ কুমার উত্তম ঘুড়ি প্রতিক নিয়ে ০৩ ভোট, আব্দুস সোবহান ব্যাপারী তালা প্রতিক নিয়ে ০২ ভোট, খোরশেদ আলম হাতি প্রতিক নিয়ে শূন্য ভোট পেয়েছেন।সংরক্ষিত নারী আসনে শিউলী বেগম হরিণ প্রতিক নিয়ে ৭৪ ভোট, মাহাবুবা বেগম দোয়াত কলম নিয়ে ১৭ ভোট, মুশতারি রহমান চন্দনা ফুটবল প্রতিক নিয়ে ২ ভোট পেয়েছেন প্রিজাইডিং অফিসার মোঃমশিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) আমিনুল ইসলাম। তিনি পেয়েছেন ৫৩৬ ভোট।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক আরও জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১ জন।
পটুয়াখালী
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচনে ঘোড়া প্রতীকে মো. হাফিজুর রহমান পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. খলিলুর রহমান মোহন আনারস প্রতীকে পেয়েছেন ৪৭১ ভোট।
শেরপুর
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রুমান পেয়েছেন ৫৪৯ ভোট আর আওয়ামী লীগ সমর্থিত এড. চন্দন কুমার পাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৭ ভোট। অরপর প্রার্থী জাকারিয়া বিশু (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন সাত ভোট।
নির্বাচন রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, পাঁচ উপজেলায় মোট ভোটার ৭৪৩জন। সকাল নয়টা থেকে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিচ্ছিদ্র নিরাপত্তায় ইভিএম এ এই ভোট অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা
নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট অসিত সরকার সজল বিজয়ী হয়েছেন। সোমবার জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট অসিত সরকার সজল ৯৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা সুলতানা প্রজাপতি প্রতীকে ২১৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. আবু সহিদ খান জ্যোতি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। মোট ভোট পড়েছে ১২০৬টি। বাতিল হয়েছে ৫টি ভোট। মোট বৈধ ভোট ১২০১টি।
জেলার ১০টি উপজেলায় মোট ভোটার ছিল ১ হাজার ২১১ জন। চেয়ারম্যান পদের বিপরীতে ৩ জন, সাধারণ সদস্য পদে লড়েছেন ৪১ জন ও সংরক্ষিত আসনে ছিলেন ১২ জন প্রতিদ্বন্দ্বী।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।
রাজবাড়ী
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ সোমাবার বিকাল সাড়ে ৩ টার রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটো (আনারস) পেয়েছেন ২৮ ভোট।
মাগুরা
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ কুন্ডু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪৯২ ভোটের মধ্যে ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিয়তউল্লাহ মিয়া রাজন ১২০ ভোট পেয়েছেন।
৪ উপজেলায় সদস্য নির্বাচিত হয়েছেন মাগুরা সদরে আনিসুর রহমান খোকন, শ্রীপুরে আরজান বাদশা, মহম্মদপুরে শেখ আব্দুল মান্নান ও শালিখায় মুন্সী আবু হানিফ। সংরক্ষিত নারী আসনে সদর ও শ্রীপুর উপজেলায় কামরুন্নাহার জলি ও মহম্মদপুরর উপজেলায় নাজনিন রাব্বানি (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন ।
ফরিদপুর
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬২৫ ভোট। আর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট।
ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে ফরিদপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী চশমা প্রতিকের শাহাদাত হোসেন পেয়েছেন ৬৬ ভোট। মধুখালীতে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৯৮ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬০ ভোট। চরভদ্রাসনে আওয়ামী লীগের প্রার্থী পান ২০ ভোট আর বিদ্রোহী প্রার্থী পান ৩০ ভোট। আলফাডাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী পান ৬১ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৩১ ভোট। বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৭৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬৬ ভোট। সদরপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৩ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৮২ ভোট। ভাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৯ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১৩২ ভোট। নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৪৮ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬৪ ভোট। সালথা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩০ ভোট আর বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৭৪ ভোট।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানা দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন ঘোড়া প্রতীক নিয়ে ৬০৪ ভোট পান। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
মেহেরপুর:
মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার ৮২০ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শফিকুল আলম পেয়েছেন ৫৭৭ ভোট।
রংপুর:
রংপুর জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ পেয়েছেন ৪৮৪ ভোট। তিনি আনারস প্রতীকে লড়ছিলেন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী। ৯৬১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আবু নাইম মো. শিবলী খায়ের পেয়েছেন ৭৭ ভোট এবং অপর প্রার্থী অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৩ ভোট।
চাঁদপুর:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আলহাজ ওচমান গণি পাটওয়ারী মোবাইল প্রতীকে ৭২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া পেয়েছেন ৫২৩ ভোট।
ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে ১৫ ভোট বেশি পেয়ে আনারস প্রতীকের প্রার্থী ড. হারুন অর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
কক্সবাজার:
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহিনুল হক মার্শাল।
প্রসঙ্গত, দেশে দ্বিতীয়বাবের মতো জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। নির্বাচনে ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সবকটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
ইসি জানিয়েছে, ২৬ জেলায় চেয়ারম্যান পদে ছাড়াও নারীদের জন্য সংরক্ষিত পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৬৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলা পরিষদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই দুই জেলায় ভোটের প্রয়োজন হচ্ছে না।
ইসি আরও জানিয়েছে, আজকের নির্বাচনে ৫৭টি জেলার চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৯২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৪৮৫ জন এবং নারীদের জন্য সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৭টি জেলায় মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন। মোট ভোটকেন্দ্র ৪৬২টি এবং ভোটকক্ষ ৯২৫টি।




















