কুমিল্লার ১৫টি উপজেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ ৬ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানসহ ১৭টি ওয়ার্ডের বিজয়ী সব সদস্যই আওয়ামীলীগের অনুসারি।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কুমিল্লা জেলা পরিষদের নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে হোমনায় ইউনুস নামের একজনকে ৭ দিনের কারাদণ্ড, লালমাইয়ে একজন জনকে জরিমানা করা হয়েছে। নির্বাচন শেষে বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জৈষ্ঠ্য জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা জৈষ্ঠ্য তথ্য কর্মকর্তা নুরুল হক, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদসহ অন্যরা। নির্বাচনে ৬৬ জন সদস্য ও সংরক্ষিত প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে (মেঘনা) কাইয়ুম হোসেন, ২ নম্বর ওয়ার্ডে (তিতাস) দেলোয়ার হোসেন পলাশ, ৪ নম্বর ওয়ার্ডে (হোমনা) মুকবুল পাঠান, ৫ নম্বর ওয়ার্ডে (মুরাদনগর) মনিরুল আলম দিপু, ৬ নম্বর ওয়ার্ডে (দেবিদ্বার) বাবুল হোসেন রাজু, ৭ নম্বর ওয়ার্ডে (চান্দিনা) বজলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে (বরুড়া) মোঃ জসিম উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডে (বুড়িচং) মশিউর রহমান খান, ১১ নম্বর ওয়ার্ডে (ব্রাহ্মণপাড়া) মোঃ সাইফুল ইসলাম (টিটু), ১৪ নম্বর ওয়ার্ডে (লালমাই) আমির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে (নাঙ্গলকোট) মোঃ আবু বক্কর সিদ্দিকী,১৭ নম্বর ওয়ার্ডে (চৌদ্দগ্রাম) এমরানুল হক কামাল।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (মেঘনা তিতাস দাউদকান্দি) জেবুন নেসা জেবু, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে (হোমনা মুরাদনগর) মোসাম্মদ মমতাজ বেগম, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে (দেবিদ্ধার চান্দিনা বরুড়া) শিরিন সুলতানা,সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর-বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ফাহমিদা জেবিন, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিন চৌদ্দগ্রাম) মোসাম্মদ নাসরিন আক্তার। এদিকে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু (বিনা ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা ভোটে জয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।
জেলা পরিষদ নির্বাচনে ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১২টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রতিদন্ধিতা করেন। মোট ভোটার ছিলো ২৬৮০ জন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এ নির্বাচনের ভোটাররা সবাই জনপ্রতিনিধি, সচেতন, তারা শিক্ষিত। অত্যান্ত শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।





















