কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ১০ নং ওয়ার্ডের নির্বাচনী ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে বুড়িচং উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়। কুমিল্লার বুড়িচং উপজেলায় ১০ নং ওয়ার্ডে ১২০ ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেন ০৬ জন প্রার্থী। ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয় । ভোট গণনা প্রত্যেক প্রার্থীর একজন পোলিং এজেন্টের সম্মুখে ২টা ৫ মিনিটে শুরু হয়ে ২ টা ২০ মিনিটে শেষ হয়। তন্মধ্যে তালা প্রতীকের প্রার্থী ডাঃ আবদুল কাদের পেয়েছেন ০৩ ভোট,টিউবওয়েল প্রতীকের প্রার্থী মশিউর রহমান খান পেয়েছেন ৬৫ ভোট, হাতী প্রতীকের প্রার্থী তারেক হায়াদার পেয়েছেন ২৮ ভোট, ঘুড়ি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ২০ ভোট,অটো রিস্কা প্রতীকের প্রার্থী মোহন মিয়া পেয়েছেন ০৩ ভোট,ব্যাট বল প্রতীকের প্রার্থী রবিউল আলম পেয়েছেন 0 ভোট।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১১৯ ভোট, অবৈধ(বাতিল) ভোটের সংখ্যা ০১ ভোট।প্রিজাইডিং অফিসার বানিন রায় ফলাফল ঘোষণা করেন ,প্রাথমিকভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান।নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী পেয়েছেন ২৮ ভোট। প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হয়েছে।





















