১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

গোপালগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

গোপালগঞ্জে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া পৌরসভা এসব অনুষ্ঠানের আয়োজ করে।

মঙ্গলবার (১৮ আক্টোবর) সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের শেখ রাসেল পৌর শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর জেলা আওয়ামী লীগ, পৌরসভা, আনসার ও ভিডিপি, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে শেখ রাসেল পৌর শিশু পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট মুন্সী মোহাম্মদ আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমিন, পৌর মেয়র শেখ রকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এদিকে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন শেখ সারহান নাসের তন্ময়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া জেলার কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

গোপালগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

প্রকাশিত : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২