মঙ্গলবার বিকালে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ” এই স্লোগানকে মনে ধারণ করে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বুড়িচং উপজেলার আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন কেক কাটা এবং আলোচনা সভা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ও সাবেক সহ-সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান এর নেতৃত্বে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসে প্রধান অতিথি ছিলেন সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক খান মেম্বার, হিমেল খান, আশিকুর রহমান খান, আব্দুল করিম রিপন খান মেম্বার, উপজেলা যুব লীগ নেতা শামীমুল ইসলাম, সুমন ভূইয়া, নাসির উদ্দীন, এনামুল হক শান্ত, মিজানুর রহমান রেজভী, আনোয়ার হোসেন,প্রভাষক এম এ হান্নান রোকন, আব্দুল কাইয়ুম, জহিরুল ইসলাম, লেলিন পিপু, জসিম উদ্দিন মেম্বার, সাদ্দাম হোসেন , উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আহাম্মদ সুমন, শাহাব উদ্দিন সোহাগ, তুহিন মাষ্টার, আলা উদ্দিন, কামরুল হাসান সবুজ, ইসমাইল টুটুল, নাজমুল হাসান, স্বপন, সম্রাট, ইসমাইল নয়ন, শাকিল, সিয়াম, সিফাত ও রাব্বি প্রমুখ। এসময় আওয়ামী যুবলীগ, ছাত্র লীগের এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















